বৈষম্যবিরোধী আন্দোলন থেকে সরকার পতন: সিলেটে প্রতিরোধের সেই দিনগুলি
ভিজ্যুয়ালস
প্রকাশঃ ৬ আগস্ট, ২০২৬ ২:৩৭ অপরাহ্ন
২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন থেকে আওয়ামী লীগ সরকারে দীর্ঘ দেড়যুগের শাসনের অবসান। ৩৬ দিনের লড়াই সংগ্রামে সিলেট যেভাবে যুক্ত হয়েছিলো, সে আলোচনা করতে সিলেট ভয়েসের স্টুডিওতে সরাসরি এসেছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনে সিলেটের অন্যতম সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব।
কীভাবে নাহিদ ইসলামের একটি ফোনকল থেকে শুরু করে শেষ হাসিনার পতন পর্যন্ত সিলেটে আন্দোলন চালিয়ে গিয়েছিলেন সাধারণ শিক্ষার্থী ও পরে সাধারণ মানুষের সমন্বয়ে-- সেসকল বিষয় উঠে এসেছে আলোচনায়।
সিলেট ভয়েস স্টুডিও থেকে ৫ আগস্ট সরাসরি সম্প্রচারিত এই সাক্ষাৎকারের ধারণকৃত অংশ প্রকাশিত হলো ইউটিউবে। সাক্ষাৎকার নিয়েছেন সিলেট ভয়েসের বার্তা সম্পাদক আহমেদ জামিল।