প্রবাসীদের ফাঁকা বাড়ি পাহারায় আনসার নিয়োগের পরিকল্পনা ডিসির
দৈনন্দিন
প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে ১১ লাখ ৮০ হাজার টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেলে পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক ইসলাম উদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।
বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৮ লাখ ৩০ হাজার টাকা এবং উন্নয়ন আয় ১৯ কোটি ৪২ লাখ টাকা। সব মিলিয়ে মোট আয় নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৫০ লাখ ৩০ হাজার টাকা।
অন্যদিকে, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা এবং উন্নয়ন ব্যয় ১৯ কোটি ৪২ লাখ টাকা। ফলে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকা। এতে উদ্বৃত্ত থাকছে ১১ লাখ ৮০ হাজার টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, পৌর বিএনপির আহ্বায়ক সালাহ উদ্দিন মিটু, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, পৌর সচিব হেলাল আবেদীন, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী প্রমুখ।
বাজেট পেশ, জগন্নাথপুর পৌরসভা, সুনামগঞ্জ