২২ জুলাই ২০২৬

রাজনীতি / রাজনৈতিক দল

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালনে আগামীকাল নগরীতে খেলাফতের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ২২ জুলাই, ২০২৬ ৭:৪২ অপরাহ্ন


জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে ‘সমাবেশ ও গণমিছিল’ কর্মসূচির আয়োজন করেছে সিলেট জেলা খেলাফত মজলিস। আগামীকাল বিকেল ৩টায় সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। পরে গণমিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি আবুল হাসান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ। এছাড়া সমাবেশে বক্তব্য দেবেন স্থানীয় নেতৃবৃন্দরাও।

জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ জানান, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ‘জুলাইয়ের চেতনা ইনসাফ ও মুক্তির সংগ্রাম’ এই প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে দলের নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। 


শেয়ার করুনঃ

রাজনীতি থেকে আরো পড়ুন

সিলেট, খেলাফত মজলিস, জুলাই গণঅভ্যুত্থান

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ