সুযোগ পেলে মেয়েদের জন্য আগে কাজ করব: শাবিপ্রবি উপাচার্য
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, বিজিবির জৈন্তাপুর বিওপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া।
আলোচনা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এক্ষেত্রে প্রশাসন, বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলাকে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল আহমেদ রাজু, সহ সম্পাদক নাজমুল ইসলাম, ফয়েজ আহমদ, মীর শুয়েব আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, নির্বাহী সদস্য এম. এম. রুহেল, রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এছাড়া উপজেলার ৬ ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।
সিলেট, জৈন্তাপুর, সীমান্ত, মানবপাচার, পুশইন, মাদক, চোরাচালান, টাস্কফোর্স