সুযোগ পেলে মেয়েদের জন্য আগে কাজ করব: শাবিপ্রবি উপাচার্য
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ন
জুলাই সনদ বাস্তবায়ন, সংবিধান সংস্কার, গণভোট আয়োজন এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে দায়িত্ব পালনকারী ১৭ আইন কর্মকর্তা একসঙ্গে পদত্যাগ করেছেন।
বুধবার (১৫ জুলাই) দুপুরে তারা সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের মাধ্যমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরণের জন্য পৃথক পৃথক পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতপন্থী আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল খালিক।
তিনি বলেন, বর্তমান সরকার গণভোট আয়োজন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা দেখানোর পাশাপাশি বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিল করেছে। এসব সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন।
পদত্যাগকারীদের মধ্যে রয়েছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. আলীম উদ্দীন এবং অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এডিশনাল জিপি) অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল হুদা।
এ ছাড়া সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) পদ থেকে পদত্যাগ করেছেন অ্যাডভোকেট মো. রবিউল ইসলাম, অ্যাডভোকেট জুনেদ আহমদ, অ্যাডভোকেট মো. মোজাম্মিল আলী, অ্যাডভোকেট মো. রহমত আলী, অ্যাডভোকেট ইয়াসিন খান, অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল ইসলাম, অ্যাডভোকেট সালেহ আহমদ, অ্যাডভোকেট আমিনুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কাজী আতিফুল হক, অ্যাডভোকেট সাদেক আহমদ, অ্যাডভোকেট মোহাম্মদ ময়নুল ইসলাম, অ্যাডভোকেট মো. আব্দুল গফ্ফার, অ্যাডভোকেট আফজল মিয়া তালুকদার, অ্যাডভোকেট খায়রুল আলম এবং অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেট জানিয়েছে, ১৭ জন আইন কর্মকর্তা স্বেচ্ছায় নিজ নিজ পদ থেকে পদত্যাগপত্র দাখিল করেছেন।
পদত্যাগপত্রে আইন কর্মকর্তারা উল্লেখ করেন, তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে বর্তমান সরকারের গণভোট আয়োজন, সংবিধান সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে অনীহা এবং বিচার বিভাগের স্বতন্ত্র সচিবালয় বাতিলের প্রতিবাদে তারা স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
আবেদনপত্রে তারা আরও উল্লেখ করেন, সরকারি দায়িত্ব থেকে সরে দাঁড়ালেও ভবিষ্যতেও দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি একজন আইনজীবী হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবেন।
সিলেট, আদালত, জুলাই সনদ, পদত্যাগ