সুযোগ পেলে মেয়েদের জন্য আগে কাজ করব: শাবিপ্রবি উপাচার্য
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ন
সম্প্রতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করতে এক দিনের সরকারি সফরে আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) সিলেটে আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এদিন বেলা ১১টায় যুগলটিলার ইসকন মন্দির প্রাঙ্গনে উপস্থিত হয়ে রথযাত্রার শুভ উদ্বোধনও করবেন তিনি।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকা থেকে আকাশপথে রওনা হয়ে সকাল ৭টা ৫০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সেখান থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন।
সকাল ৯টায় সার্কিট হাউসে সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি, ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন কার্যক্রম নিয়ে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে বিশেষ বৈঠকে অংশ নেবেন মন্ত্রী।
পরে বেলা ১১টায় নগরের কাজলশাহ এলাকার যুগলটিলা ইসকন মন্দির প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।
সফর শেষে দুপুর ২টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। এরপর বিকেলে বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দেওয়ার কথা রয়েছে।
আরিফুল হক চৌধুরী, সিলেট সফর, বন্যা পরিস্থিতি, রথযাত্রা, সিলেট জেলা প্রশাসন