সুযোগ পেলে মেয়েদের জন্য আগে কাজ করব: শাবিপ্রবি উপাচার্য
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুলাই, ২০২৬ ৫:৩০ অপরাহ্ন
সিলেটে প্রথমবারের মতো সরকারি অর্থায়নে নিজস্ব অ্যাসফল্ট (Asphalt) প্ল্যান্ট স্থাপন করছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। প্রায় ৯৭ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে সড়ক নির্মাণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় হটমিক্স অ্যাসফল্ট নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করতে পারবে সিটি করপোরেশন। এতে সড়ক উন্নয়নকাজে গতি বাড়বে, ব্যয় কমবে এবং নির্মাণের মানও উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সিসিকের প্রকৌশল বিভাগ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমা উপজেলার চণ্ডিপুলসংলগ্ন তেলিবাজার এলাকায় ৮ দশমিক ৮ একর জমিতে প্ল্যান্টটি নির্মাণ করা হচ্ছে। সরকার ও সিটি করপোরেশনের যৌথ অর্থায়নে প্রকল্পের আওতায় প্রশাসনিক ও পরিচালনাগত কার্যক্রমের জন্য ছয়তলা ভিত্তির দুটি ভবন নির্মাণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ভবন দুটি চারতলা পর্যন্ত নির্মাণ করা হবে।
গত বছরের মাঝামাঝি সময়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী আগামী বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই প্ল্যান্টে হটমিক্স অ্যাসফল্ট উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে সিসিকের।
সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর জানান, প্রকল্পের আওতায় কাঁচামাল সংরক্ষণাগার, ওয়ার্কশেড, অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য সহায়ক অবকাঠামোও নির্মাণ করা হবে। বর্তমানে দুটি ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে।
তিনি বলেন, প্ল্যান্টটির উৎপাদন সক্ষমতা হবে ঘণ্টায় ১০০ টন হটমিক্স অ্যাসফল্ট (১০০ TPH)। পাশাপাশি ঘণ্টায় ৬০ ঘনমিটার সক্ষমতার একটি কংক্রিট ব্যাচিং প্ল্যান্টও স্থাপন করা হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতির একটি অংশ ইতোমধ্যে কেনা হয়েছে এবং সেগুলো সিসিকের তোপখানা গুদামে সংরক্ষণ করা হয়েছে। বাকি যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়েছে।
মো. আলী আকবর বলেন, প্ল্যান্টটি চালু হলে সড়ক নির্মাণ ও মেরামতের জন্য বাইরের সরবরাহকারীর ওপর নির্ভরশীলতা অনেক কমে যাবে। প্রয়োজন অনুযায়ী দ্রুত নির্ধারিত অনুপাতে পাথর, বালু ও বিটুমিন মিশিয়ে হটমিক্স অ্যাসফল্ট উৎপাদন সম্ভব হবে। ফলে জরুরি পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার করা যাবে এবং সময় ও ব্যয় দুটোই সাশ্রয় হবে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে মহানগরের সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে নতুন অধ্যায়ের সূচনা হবে। নিজস্ব প্রযুক্তিতে উন্নতমানের অ্যাসফল্ট উৎপাদনের মাধ্যমে টেকসই ও মানসম্মত সড়ক নির্মাণ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, আমরা আশা করছি আগামী বছর থেকেই এই প্ল্যান্টে হটমিক্স অ্যাসফল্ট উৎপাদন শুরু করা যাবে। এতে শুধু সড়কের মানই বাড়বে না, উন্নয়নকাজেও আসবে গতি এবং নগরবাসী দীর্ঘস্থায়ী ও নিরাপদ সড়ক সুবিধা পাবেন।
সিলেট, সিটি করপোরেশন, অ্যাসফল্ট, দক্ষিণ সুরমা