০২ মে ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় দ্বিতীয় দিরাইয়ের সোহম

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ জুন, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ন


প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ অংশগ্রহণ করে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সোহম দাস নামের এক শিক্ষার্থী।


সোহম দিরাই পৌরসভার ২নং ওয়ার্ডের পূর্ব দিরাই এলাকার শুভ্র কান্তি দাসের ছেলে। তিনি দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

সোমবার (২ জুন) সকাল ১০টায় ঢাকাস্থ প্রাথমিক গণশিক্ষা ভবণে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত হয়ে বিকাল ৩ টার দিকে প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন। 

সোহমের এই অর্জনে আনন্দিত তার পরিবারের সদস্য, প্রতিবেশি এবং শিক্ষকবৃন্দ। ছাত্রের এমন কৃতিত্বে চাকরি জীবনের প্রত্যাশা পূরণ হয়েছে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম রায় চৌধুরী। 

জাতীয় পর্যায়ে ছেলে পুরস্কার লাভের খ্যাতি অর্জন করায় সোহমের মা শিল্পী রানী দাস বলেন, ‘আমার ছেলের গুরুকুলের সবার কাছে আমি কৃতজ্ঞ। জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তির প্রধান প্রশিক্ষক সুমনা তালুকদার রিম্পি ম্যাডামের কাছে চিরঋণী। যার সাবলীল প্রশিক্ষণে আমার ছেলের আজ জাতীয় পুরস্কার প্রাপ্তি ঘটল।’


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

সোহম দাস দিরাই, জাতীয় শিক্ষা পদক , প্রাথমিক শিক্ষা পুরস্কার, সুনামগঞ্জের গর্ব, সোহম দাস প্রাথমিক প্রতিযোগিতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ