শাবিপ্রবির ক্যান্টিনে ‘পচা মাছ’ পরিবেশন, অভিযোগের জেরে শিক্ষার্থীকে ছাত্রদল নেতাদের ‘মারধর’
অপরাধ-বিচার
প্রকাশঃ ৯ জুলাই, ২০২৬ ২:৫১ অপরাহ্ন
কক্সবাজারের রামু উপজেলার আলোচিত একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি আক্তার কামাল (৪২)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৯ জুলাই) র্যাব-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৫ জুন ভোর ৫টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে নিজ বাড়িতে মো. সৈয়দ হোসেন (৪৯) নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রধান আসামি ছিলেন আক্তার কামাল।
মামলার তদন্তে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ও র্যাব-৯ যৌথভাবে অভিযান চালায়। বুধবার (৮ জুলাই) রাত পৌনে ৮টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার শাহী ঈদগাহ এলাকার বিসমিল্লাহ পয়েন্টের গ্রাম বাংলা টি স্টল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, হত্যাকাণ্ডের পর আক্তার কামাল কক্সবাজার থেকে পালিয়ে এসে সিলেটে আত্মগোপন করেছিলেন। তিনি কক্সবাজারের রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কালারপাড়া এলাকার টোঙ্গারডেবা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং হামজা আলীর ছেলে।
গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট, কক্সবাজার, রামু, হত্যা