০৪ জুলাই ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

সিলেটের সাদাপাথরে নিখোঁজ চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ৩ জুলাই, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন


সিলেটের পর্যটনস্পট সাদাপাথরে বন্ধুদের সাথে গোসল করতে নেমে পানির স্রোতে তলিয়ে যাওয়া চিকিৎসক সুব্রত সাহা বিকাশের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে ৩নং পিলারের কাছে ধলাই নদীতে মরদেহ ভাসতে দেখে মরদেহ উদ্ধার করেন রুবেল মিয়া নামের এক মাঝি।

মাঝি রুবেল মিয়া জানান, সকালে ধলাই নদীতে মাছ ধরতে গেলে নিখোঁজ পর্যটক সুব্রত সাহা বিকাশের মরদেহ ভাসতে দেখতে পান পরে তার মরদেহ উদ্ধার করে জেলেরা।পরে পুলিশ বিজিবি ও স্থানীয় প্রশাসন খবর পেয়ে লাশ সেখান থেকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে যায়। সুরতহাল প্রস্তুতি শেষে সুব্রত সাহার ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) বেলা সোয়া ২টায় সাদাপাথরের জিরোপয়েন্টের ধলাই নদীর উৎস মুখে বন্ধুদের সাথে গোসল নামলে নিখোঁজ হন এই পর্যটক। নিহত সুব্রত সাহা লক্ষীপুর জেলার রামগতি উপজেলার মিহির লাল সাহার ছেলে। তিনি ৩ বন্ধুর সাথে ঢাকা থেকে সিলেটে ঘুরতে এসেছিলেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

সিলেট, কোম্পানীগঞ্জ, সাদাপাথর, মরদেহ, পর্যটক

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ