০২ জুলাই ২০২৬

দৈনন্দিন / দুর্ঘটনা

চুনারুঘাটে হাওরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু, আহত ২

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন


হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হাওরের জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই কৃষক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামের পাশের হাওরে এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার মির্জাপুর গ্রামের পাশ্ববর্তী হাওরের জমিতে কয়েকজন কৃষক কাজ করছিলেন। এ সময় অসাবধানবশত বিদ্যুতিক তারে জড়ান মির্জাপুর গ্রামের আব্দুল্লাহ মোয়াজ্জিন ও তার ভাই আব্দুল আজিজ। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় তাদের উদ্ধার করতে এগিয়ে গেলে আরও দুই কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। 


পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। 


চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাওরে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আহত দুই ব্যক্তিকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

বিদ্যুৎস্পৃষ্ট, চুনারুঘাট, হাওর, কৃষক, দুর্ঘটনা, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ