০৩ জুলাই ২০২৬

ধর্ম / ইসলাম

পবিত্র ওমরাহ পালনে সৌদি গেলেন এমপি কয়ছর

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২ জুলাই, ২০২৬ ৭:০০ অপরাহ্ন


পবিত্র ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে গেছেন সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।


গত ৩০ জুন দিবাগত রাত ১টার দিকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন তিনি। বর্তমানে তিনি সৌদি আরবে অবস্থান করছেন।


সফরকালে পবিত্র মক্কা ও মদিনায় ওমরাহ পালন করবেন এবং দেশ, জাতি ও সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের শান্তি, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করবেন বলে জানা গেছে।


সময়ের স্বল্পতার কারণে সবার সঙ্গে দেখা করে যেতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন। পবিত্র ওমরাহ পালন শেষে আগামী ৭ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।


শেয়ার করুনঃ

ধর্ম থেকে আরো পড়ুন

মোহাম্মদ কয়ছর আহমেদ, ওমরাহ হজ, সুনামগঞ্জ-৩, বিএনপি, সৌদি আরব, মক্কা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ