২৫ জুন ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

ডয়চে ভেলের সঙ্গে সিলেট ভয়েসের ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি

জার্মানির আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে সিলেটের অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের ‘কন্টেন্ট পার্টনারশিপ’ চুক্তি স্বাক্ষরিত

সিলেট ভয়েস ডেস্ক

প্রকাশঃ ২৫ জুন, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ন


জার্মানির আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়চে ভেলের (ডিডাব্লিউর) সাথে ‘কনটেন্ট পার্টনারশিপ’ চুক্তি স্বাক্ষর করেছে সিলেটের অনলাইন সংবাদমাধ্যম সিলেট ভয়েস। ৮ জুন থেকে এই চুক্তি কার্যকর হয়েছে।


ডয়চে ভেলের ডিস্ট্রিবিউশন এশিয়া বিভাগের প্রধান ড্যানিয়েল ফোগেলগেজাং এবং সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী এই চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ডয়চে ভেলের সংবাদ, ছবি, ভিডিও ও অডিও কনটেন্ট সিলেট ভয়েসের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ করা যাবে।

এই চুক্তির ফলে পাঠকেরা সিলেটের স্থানীয় পর্যায়ের সংবাদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানের ঘটনার সংবাদ সিলেট ভয়েসের ওয়েবসাইটে ও সামাজিকমাধ্যমে জানতে পারবেন৷ 

গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু পরিবর্তন, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়াসহ আন্তর্জাতিক বিষয়ে ডিডাব্লিউর বিশ্লেষণধর্মী প্রতিবেদন সিলেটে অবস্থানরত পাঠক এবং বিদেশে অবস্থিত সিলেট অঞ্চলের মানুষের কাছে তুলে ধরা হবে।

সিলেট ভয়েসের সম্পাদক দ্বোহা চৌধুরী বলেন, “ডয়চে ভেলে শুধু একটি সংবাদমাধ্যম নয়, এটি বিশ্বজুড়ে সাংবাদিকতার মানদণ্ড। এই চুক্তি সিলেট ভয়েসকে আন্তর্জাতিক মানের সংবাদ পরিবেশনের সুযোগ দিয়েছে।’’

তিনি বলেন, ‘‘এটি কেবল একটি চুক্তি নয়, এটি সিলেটের সাংবাদিকতার জন্য একটি মাইলফলক।”

ডয়চে ভেলের এশিয়া অঞ্চলের ডিস্ট্রিবিউশন ম্যানেজার ম্যাক্সিমিলিয়ান পাইকার্ট বলেন, ‘‘সিলেট অঞ্চলে আমাদের নতুন পার্টনার হিসেবে সিলেট ভয়েসকে স্বাগত জানাই৷ স্থানীয় পর্যায়ে শক্তিশালী সাংবাদিকতার চর্চা এবং ডিজিটাল মাধ্যমে সরব উপস্থিতি থাকার ফলে সিলেট ভয়েস ডিডাব্লিউর বস্তুনিষ্ঠ সংবাদ বাংলাদেশের পূবাঞ্চলের পাঠকের কাছে এবং বিদেশে অবস্থিত সিলেট অঞ্চলের মানুষের আছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করবে৷’’

উল্লেখ্য, ডয়চে ভেলে জার্মান ফেডারেল আইন ডয়চে ভেলে অ্যাক্টের অধীনে পরিচালিত একটি আন্তর্জাতিক সম্প্রচারমাধ্যম। স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মূল্যবোধ প্রতিষ্ঠানটির সাংবাদিকতার ভিত্তি।

সিলেট ভয়েস সিলেট থেকে প্রকাশিত অনলাইন সংবাদমাদধ্যম৷ এর প্রকাশনার কেন্দ্রে আছে হাইপারলোকাল অর্থাৎ স্থানীয় ঘটনাবলীকে বস্তনিষ্ঠভাবে পাঠকের কাছে তুলে ধরার প্রত্যয়৷ 

২০১৭ সালে প্রতিষ্ঠিত এই সংবাদমাধ্যমটি ২০২৫ সালে একটি সুনির্দ্দিষ্ট সম্পাদকীয় নীতিমালা প্রকাশ করেছে এবং সেই নীতিমালা অনুযায়ী সাংবাদিকতার মান নিশ্চিত করে সংবাদ প্রকাশ করে যাচ্ছে৷


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

কনটেন্ট, চুক্তি, সিলেট ভয়েস, জার্মান, গণমাধ্যম, সাংবাদিকতা

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ