শাহজালালের মাজারে এবার দানের ডেগের উপর সিসি ক্যামেরা বসালো প্রশাসন
দৈনন্দিন
প্রকাশঃ ২০ জুন, ২০২৬ ৫:১৪ অপরাহ্ন
নিয়মিত যোগব্যায়াম শুধু শরীরকে সুস্থ রাখে না, মানসিক চাপ কমিয়ে ইতিবাচক জীবনদৃষ্টিও গড়ে তুলতে সাহায্য করে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, ব্যস্ত নগরজীবনে মানুষ নিজের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য প্রয়োজনীয় সময় দিতে পারে না। অথচ প্রতিদিনের জীবনযাপনের সঙ্গে যোগচর্চাকে যুক্ত করা গেলে সুস্থ থাকা অনেক সহজ হয়ে ওঠে।
আজ শনিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সিলেট নগরের একটি কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ভারতীয় সহকারী হাই কমিশন, সিলেট এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, আধুনিক জীবনের নানা চাপ ও অনিয়ম মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ পরিস্থিতিতে যোগব্যায়াম একটি কার্যকর অনুশীলন, যা শরীরকে সচল রাখার পাশাপাশি মনকে প্রশান্ত রাখতেও সহায়তা করে। সুস্থ ও সুশৃঙ্খল জীবনধারা গড়ে তুলতে নিয়মিত যোগচর্চার বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “নিজের জন্য প্রতিদিন কিছুটা সময় বের করা প্রয়োজন। যোগব্যায়াম সেই সুযোগ তৈরি করে দেয়। এটি ব্যক্তি থেকে পরিবার এবং পরিবার থেকে সমাজের সামগ্রিক সুস্থতা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।”
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সিসিক প্রশাসক প্রতিবেশী দেশ ভারতের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উদ্যোগের প্রশংসা করে বলেন, সিলেট অঞ্চলে ভারতীয় সহকারী হাই কমিশন বিভিন্ন সময় জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। এ ধরনের উদ্যোগ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস-উন-নূর এবং সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
এছাড়া অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া, সিলেট মহানগর বিএনপির সহসভাপতি ও ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, জেলা মহিলা দলের সভাপতি তামান্না আক্তার, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি গুলজার আহমদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খায়রুল হোসেন এবং সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা যায়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সব বয়সী মানুষকে যোগব্যায়ামের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, চাকরিজীবী, নারী ও প্রবীণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে অংশগ্রহণকারীরা প্রশিক্ষকদের তত্ত্বাবধানে একটি বিশেষ যোগ সেশনে অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, জাতিসংঘের সাধারণ পরিষদ ২০১৪ সালের ১১ ডিসেম্বর ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেয়। এরপর থেকে বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্যকর জীবনধারা ও যোগব্যায়ামের উপকারিতা সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়ে আসছে।
বিশ্ব যোগ দিবস ২০২৬, আন্তর্জাতিক যোগ দিবস, সিলেটে যোগ দিবস, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, যোগব্যায়ামের উপকারিতা, সিলেট সংবাদ, ভারতীয় সহকারী হাই কমিশন সিলেট, যোগচর্চা, স্বাস্থ্য সচেতনতা, মানসিক স্বাস্থ্য