সিলেটে ৭৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ৩:৪১ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকসামগ্রী উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ সময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৮ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকার একটি ঝোঁপে অভিযান পরিচালনা করে র্যাব। শুক্রবার (১৯ জুন) দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানায় র্যাব।
র্যাব জানায়, ঝোঁপ তল্লাশির একপর্যায়ে একটি দেশীয় ওয়ানশুটারগান, ছয়টি পাওয়ার জেল, আটটি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, পাঁচটি সেফটি ফিউজ এবং থানা থেকে লুট হওয়া দুটি টিয়ারশেল উদ্ধার করা হয়। পরে
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া সব সামগ্রী গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
সিলেট, গোলাপগঞ্জ, র্যাব, অস্ত্র, বিস্ফোরক