১৬ আগস্ট ২০২৬

কৃষি / চাষাবাদ

দিরাইয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

প্রতিনিধি, দিরাই, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৬ আগস্ট, ২০২৬ ৬:৫১ অপরাহ্ন


"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত জাতীয় মৎস্য পক্ষ -২৬ উদযাপন করা হয়েছে।


রোববার (১৬ আগস্ট) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে র‍্যালি, আলোচনা সভা ও মৎস্য অবমুক্ত করন করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার (অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত) সন্দীপন মজুমদারের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক আমির হোসেন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক সরদার,সাব্বির মিয়া, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা মুখতার হোসেন চৌধুরী, দিরাই প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান লিটন, কোষাধ্যক্ষ সৈদুর রহমান তালুকদার। 


জেলেদের পক্ষে বক্তব্য রাখেন চান্দপুর মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি গোপেশ বর্মন,সোমা মৎস্যজীবি সমবায় সমিতির সদস্য সাহার উদ্দিন। 


অনুষ্ঠানে উপজেলা শ্রেষ্ঠ সফল মৎস্যচাষী হিসেবে আহমদ আলী সরদার, তারিফ উদ্দিন চৌধুরী,ফয়সাল আহমেদ কে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।  


শেয়ার করুনঃ

কৃষি থেকে আরো পড়ুন

মৎস্য পক্ষ, দিরাই, উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, মৎস্যচাষী, জেলে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ