বড়লেখায় রাজনৈতিক সহিংসতার মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ১৯ জুন, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
সিলেট নগরীতে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে সংঘবদ্ধ চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। এ সময় তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত মোবাইল ফোন ও টালি খাতা জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) র্যাব-৯-এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার কাজিরবাজার মোগলটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, কাজিরবাজার মোগলটুলা এলাকায় একটি চক্র অনলাইনে জুয়া পরিচালনা করছে এমন খবরে র্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল সেখানে পৌঁছায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করা হয়।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে। তাদের কাছ থেকে একটি স্মার্টফোন ও ছয়টি টালি খাতা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও অবৈধ লেনদেনের আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে র্যাব।
র্যাবের তথ্যমতে, গ্রেফতাররা সাধারণ মানুষকে অল্প টাকায় অধিক লাভের প্রলোভন দেখিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করত এবং সেখান থেকে মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিত।
র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘গ্রেফতারদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ আলামতসহ তাদের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।’
তিনি জানান, অনলাইন জুয়া, সাইবার অপরাধ ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত থাকবে।
সিলেট, র্যাব, জুয়া, আটক