বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, আহত ৪০
দৈনন্দিন
প্রকাশঃ ১৫ জুন, ২০২৬ ১০:৪৭ অপরাহ্ন
সিলেট মহানগরীতে অবৈধ ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিতে গণবিজ্ঞপ্তি জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
আজ সোমবার (১৫ জুন) এক গণবিজ্ঞপ্তি জারি করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ এপ্রিল প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটারিচালিত যানবাহনের মালিক ও চালকদের অনুরোধের প্রেক্ষিতে এবং মানবিক দিক বিবেচনায় মহানগর এলাকায় আটককৃত অবৈধ ব্যাটারিচালিত যানবাহন নির্দিষ্ট শর্তে ছাড় দেওয়া হয়েছিল।
তবে এ বছরের ২০ এপ্রিল নতুন নির্দেশনায় জানানো হয়, ওই তারিখের পর থেকে আটক হওয়া কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন আর ফেরত দেওয়া হবে না এবং বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হবে।
এসএমপির দাবি, এরপরও সিলেট নগরীর বিভিন্ন সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, মিশুক ও টমটম চলাচল অব্যাহত রয়েছে। এতে নগরীতে যানজট বৃদ্ধি পাচ্ছে এবং জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।
এ অবস্থায় মহানগর পুলিশ সতর্ক করে জানিয়েছে, সিলেট মহানগর এলাকায় কোনো অবৈধ ব্যাটারিচালিত যানবাহন পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অবৈধ যানবাহন, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক, গণবিজ্ঞপ্তি, যানজট, জনদুর্ভোগ