প্রবাসীদের জন্য ‘কার্ড’ ছাড়াও খুলছে ৭ নতুন শ্রমবাজার
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৩:০৩ অপরাহ্ন
স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যত জাতীয় বাজেট উপস্থাপিত হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি বাজেট এসেছে সিলেট বিভাগের অর্থমন্ত্রীদের হাত ধরে। ১৯৭২ সাল থেকে ২০২৬–২৭ অর্থবছর পর্যন্ত মোট ৫৫টি বাজেটের মধ্যে ৩০টিই পেশ করেছেন সিলেট অঞ্চলের তিন রাজনীতিক।
সিলেট বিভাগ থেকে মোট ৩০টি বাজেট সংসদে পেশ করা হয়েছে। এই অগ্রণী অবস্থানের পেছনে রয়েছেন এ অঞ্চলের তিনজন প্রভাবশালী রাজনীতিক এম সাইফুর রহমান, আবুল মাল আবদুল মুহিত এবং শাহ এ এম এস কিবরিয়া।
এম সাইফুর রহমান বিভিন্ন মেয়াদে দেশের অর্থমন্ত্রী হিসেবে মোট ১২টি বাজেট উপস্থাপন করেন। একইভাবে আবুল মাল আবদুল মুহিতও ধারাবাহিকভাবে ১২টি বাজেট পেশ করে দীর্ঘ সময় দায়িত্ব পালনের রেকর্ড গড়েন।
অন্যদিকে হবিগঞ্জ জেলার সন্তান শাহ এ এম এস কিবরিয়া আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী হিসেবে ৬টি বাজেট উপস্থাপন করেন। সিলেট বিভাগের পর বাজেট উপস্থাপনায় উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই বিভাগ থেকে মোট ১৪টি বাজেট পেশ করা হয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের অন্যতম প্রতিনিধি আ হ ম মুস্তফা কামাল কুমিল্লা অঞ্চল থেকে ৫টি বাজেট উপস্থাপন করেন। এছাড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬–২৭ অর্থবছরের ৫৫তম বাজেট উপস্থাপন করবেন বৃহস্পতিবার বিকাল তিনটায়। একই অঞ্চলের শিক্ষাবিদ ও টেকনোক্র্যাট মন্ত্রী ড. আজিজুর রহমান মল্লিক দুইটি বাজেট উপস্থাপন করেন।
ঢাকা বিভাগ থেকেও বিভিন্ন সময় একাধিক রাজনীতিক ও অর্থ উপদেষ্টা বাজেট উপস্থাপন করেছেন। এ বিভাগ থেকে মোট ১০টি বাজেট পেশ করা হয়েছে। স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমদ তার দায়িত্বকালে প্রথম চারটি বাজেট উপস্থাপন করেন।
পরবর্তী সময়ে সামরিক শাসক জিয়াউর রহমান তিনটি, টেকনোক্র্যাট মন্ত্রী এম সায়েদুজ্জামান চারটি, অর্থ উপদেষ্টা ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম দুইটি এবং ড. সালেহউদ্দিন আহমেদ একটি বাজেট উপস্থাপন করেন।
অন্যান্য বিভাগের মধ্যে রংপুর থেকে চারটি এবং খুলনা বিভাগ থেকে দুটি বাজেট উপস্থাপিত হয়েছে। রংপুরের মধ্যে ড. এম এন হুদা তিনটি এবং এএইচ মাহমুদ আলী একটি বাজেট উপস্থাপন করেন।
তবে রাজশাহী, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ থেকে সরাসরি বাজেট উপস্থাপনার সংখ্যা তুলনামূলকভাবে উল্লেখযোগ্য নয়।
সিলেট, বাজেট, সংসদ, অর্থমন্ত্রী