১২ জুন ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / আবহাওয়া

সিলেটে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ জুন, ২০২৬ ৮:০৬ অপরাহ্ন


সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় অনেক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১১ জুন) সিলেট আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সকাল ৯টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় তা ছিল ৬৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় (১০ জুন সকাল ৬টা থেকে ১১ জুন সকাল ৬টা পর্যন্ত) সিলেটে ২ দশমিক ৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সিলেটে আগামীকাল (১২ জুন) সূর্যোদয় হবে ভোর ৫টা ২ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

আবহাওয়া, পূর্বাভাস, বৃষ্টি

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ