লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
ব্যবসা-বাণিজ্য
প্রকাশঃ ২৮ মে, ২০২৫ ১০:৩৩ অপরাহ্ন
সিলেটে স্থানীয়ভাবে এবার কোরবানীর ঈদে গরুর সংকট থাকায় উত্তরবঙ্গের খামারিদের দিকে ঝুঁকছেন ব্যবসায়ীরা। তবে এবারের ঈদে গুরুর সংকট থাকলেও ভেড়া, মহিষ ও ছাগলের যথেষ্ট মজুদ রয়েছে বলে প্রাণিসম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে।
সিলেট প্রাণিসম্পদ অধিদপ্তরের সূত্রমতে, এবার সিলেটে কোরবানিযোগ্য পশুর চাহিদা হলো- ১ লাখ ২ হাজার ২৭৮টি। যারমধ্যে ৮০ হাজার গরু, ৩ হাজার ৪০২টি মহিষ, ৪ হাজার ৪৫৯টি ছাগল ও ৭ হাজার ১৫টি ভেড়া রয়েছে।
এদিকে সিলেট জেলায় এবছর প্রায় ১২ হাজার ৬৫৭টি গরুর সংকট রয়েছে বলে জানিয়েছে সিলেটের প্রাণিসম্পদ অধিদপ্তর।
দপ্তরটি জানায়, এবছর সিলেট জেলায় ৬৭ হাজার ৩৪৩টি গরু কোরবানীর জন্য প্রস্তুত রয়েছে। যা এবছরের মোট চাহিদার ১২ হাজার ৬৫৭টি কম।
তাছাড়া কোরবানীযোগ্য গরুর মধ্যে ৪৩ হাজার ৮৮২টি ষাঁড়, ১৫ হাজার ২৭৭টি বলদ ও ৮ হাজার ১৮৪টি গাভী কোরবানির জন্য প্রস্তুত রয়েছে।
সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিজানুর রহমান মিয়া জানান, এ বছর স্থানীয়ভাবে কোরবানীর পশুর কিছু ঘাটতি রয়েছে। তবে দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা গরু নিয়ে এলে সংকট কেটে যাবে বলে আশা করেন তিনি।
তবে এবছর গরুর কিছুটা ঘাটতি থাকলেও মহিষ, ছাগল ও ভেড়া চাহিদা মাফিক রয়েছে বলেও জানান তিনি।
সিলেট কোরবানির গরু সংকট, কোরবানির পশুর ঘাটতি, উত্তরবঙ্গ গরুর সরবরাহ, সিলেট পশুর বাজার ২০২৫