তাহিরপুরে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ফুটবল ফ্যাস্টিভ্যাল
দৈনন্দিন
প্রকাশঃ ৩১ মে, ২০২৬ ১০:২৯ পূর্বাহ্ন
সিলেটের গোলাপগঞ্জে গৃহবধূ ঝুমকি রানী দেবকে হত্যার অভিযোগে এক প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী। শনিবার (৩০ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার বাঘা ইউনিয়নের গৌড়াবাড়িস্থ এক কমিউনিটি সেন্টারে বাঘা ইউনিয়নবাসী স্থানীয়দের উদ্যোগে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বাঘা ইউপির সাবেক চেয়ারম্যান ছানা মিয়ার সভাপতিত্বে ও সাবেক ইউপি সদস্য জাহেদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফেরদৌস আহমদ,লন্ডন বিএনপি নেতা কাদির হোসেন বাবুল, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল কাদির সেলিম, বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম কলিম, সাধারণ সম্পাদক আহাদুর রহমান কামরুল, বাঘা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হেকিম পারভেজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা আবুল কালাম, ইউপি সদস্য বাহা উদ্দিন বাহার, বিশিষ্ট মুরব্বি হেকিম সামাদ উদ্দিন, সমাজসেবী আবুল হাসনাত, মোশাররফ হোসেন শাফি, জাকারিয়া শাহজাহান, আব্দুল কাদির লালা, মাহবুব উদ্দিন, ঝুমকি রানী দেবের বাবা শ্রী সন্নৎ দেব, চাচা হরিপদ দেব প্রমুখ।
প্রতিবাদ সভায় ঝুমকি রানী দেবের পরিবারের সদস্যরা বলেন, বিয়ের পর থেকে ঝুমকি রানীকে স্বামী ও স্বামীর বাড়ির লোকজন যৌতুকের জন্য মানসিক ও শারীরিকভাবে লাঞ্ছিত করে আসছেন। তারপরও ঝুমকি রানী সংসার টিকিয়ে রাখার স্বার্থে সব অত্যাচার মুখ বুঝে সহ্য করে আসছিলেন। তারা বলেন, ঝুমকি রানীকে তার স্বামী ও স্বামীর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে ফ্যানের সাথে তার লাশ ঝুলিয়ে রেখেছেন। তারা এমন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
প্রতিবাদ সভায় প্রিন্ট,ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৪ মে উপজেলার হেতিমগঞ্জ পূর্বপাড়ায় স্বামীর বাড়ি থেকে গৃহবধূ ঝুমকি রানী দেবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
গৃহবধূ হত্যার অভিযোগ, প্রতিবেদ সভা