সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য নিহত
অপরাধ-বিচার
প্রকাশঃ ২২ মে, ২০২৬ ১২:২৮ অপরাহ্ন
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার কালারুকা এলাকায় দেড় বছরের এক শিশুকন্যাকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার মায়ের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) ভোরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত শিশুর নাম মাইমুনা জান্নাত তোহা। সে সদর উপজেলার কালারুকা গ্রামের বাসিন্দা আমির আলীর মেয়ে। এ ঘটনায় শিশুটির মা সুবিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন শিশুটির বাবা। এ সময় ঘরে মা ও মেয়ে ছিলেন। পরে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘরে থাকা একটি দা দিয়ে শিশুটিকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মাকে আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, আটক সুবিনা বেগম মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে ঘটনাটির প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
সিলেট, হত্যা, শিশু, পুলিশ