২১ মে ২০২৬

অপরাধ-বিচার / অপরাধ

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ অর্ধশতাধিক আহত

প্রতিনিধি, হবিগঞ্জ

প্রকাশঃ ২১ মে, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ন

ছবিঃ প্রতীকী ছবি

হবিগঞ্জে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে প্রায় ৩ ঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

 

বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামবাসীর মধ্য এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

 

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, বিকেল ৩টা দিকে সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলে ও শরীফপুর গ্রামের ফারুক মিয়ার শিশু কন্যার মধ্যে  ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। বিষয়টির জের ধরে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

 

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে ওসিসহ দুই পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। আশঙ্কা জনক অবস্থায় অন্তত ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 

ওসি জাহিদুল হক বলেন, ‘সংঘর্ষ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’ 


শেয়ার করুনঃ

অপরাধ-বিচার থেকে আরো পড়ুন

হবিগঞ্জ সংঘর্ষ, আহত

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ