জগন্নাথপুরে অনিশ্চয়তার মুখে ৩২ কোটি টাকার উন্নয়ন প্রকল্প
দৈনন্দিন
প্রকাশঃ ২১ মে, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
বহুল আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৮টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) নিজের ভেরিফায়েড প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
ফেসবুক পোস্টে শিশির মনির লেখেন, ‘শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় পরিবারের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ।’
আইনজীবী শিশির মনিরের এই ঘোষণার পরপরই পোস্টটি ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। রামিসার পরিবারের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ নেটিজেনরা।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার (৮) মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ।
রামিসা হত্যা, শিশির মনির, রামিসা মামলা, পল্লবী হত্যা, শিশু ধর্ষণ মামলা