জৈন্তাপুরে নিজের মেয়েকে ‘ধর্ষণ’: মায়ের অভিযোগে বাবা গ্রেপ্তার
অপরাধ-বিচার
প্রকাশঃ ২১ মে, ২০২৬ ১:৩৪ অপরাহ্ন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ এলাকায় জমিদারের দান করা একটি পুকুরের জায়গায় মার্কেট ভবন নির্মাণের অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী খাইরুল আলম জনস্বার্থে এ রিট আবেদন করেন।
রিটে বলা হয়, সিলেট জেলা পরিষদের অধীন তফসিলভুক্ত ওই পুকুর ভরাট করে অবৈধভাবে মার্কেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলাধারের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে। রিটে পুকুরটির প্রাকৃতিক অবস্থা পুনরুদ্ধার, অবৈধ স্থাপনা অপসারণ এবং ভবিষ্যতে জলাধার সংরক্ষণে প্রয়োজনীয় নির্দেশনা চাওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, বুধবার (২১ মে) শুনানি শেষে হাইকোর্ট বিভাগ কাজ যেরকম আছে সেভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়ে রুল জারি করেন এবং তফসিলভুক্ত জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন। একই সঙ্গে জেলা পরিষদকে নির্মাণকাজের বিস্তারিত তথ্য আদালতে দাখিল করতে বলা হয়েছে।
রিটে উল্লেখ করা হয়, স্থানীয় জনগণের কল্যাণে প্রখ্যাত জমিদার কালীপ্রসাদ দত্ত চৌধুরী বহু বছর আগে সম্পত্তিটি দান করেছিলেন। পরে সেখানে সরকার মেডিকেল সেন্টার, আবাসিক ভবন, পুকুর, ডাকবাংলোসহ বিভিন্ন জনকল্যাণমূলক স্থাপনা নির্মাণ করে।
আইনজীবী খায়রুল আলম বলেন, ২০২১ সালের দিকের একটি মহল পুকুরটি দখল করায় ইচ্ছায় গার্ডওয়াল নির্মাণ করে পরে স্থানীয়রা বাঁধা দিলে কাজ বন্ধ রাখায় উপজেলা প্রশাসন। পরবর্তীতে ২৪ সালে নতুন করে আরেকটি একটি চক্র করে ওই পুকুরের জায়গা দখলে করে দোকানঘর নির্মাণ করে মার্কেট দেয়ার পরিকল্পনা করেছিল সেটার প্রেক্ষিতে আমি হাইকোর্ট রিট দায়ের করি।
তিনি আরও বলেন, প্রাকৃতিক জলাধার ধ্বংস করে কোনো ধরনের স্থাপনা নির্মাণ জনস্বার্থের পরিপন্থী। পুকুর ও জলাভূমি সংরক্ষণ পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সিলেট, গোলাপগঞ্জ, ঢাকাদক্ষিণ, জমিদার কালীপ্রসাদ দত্ত চৌধুরী