এবার জাতীয় পর্যায়ে খেলবে শাল্লার কৃতি শিক্ষার্থী স্পর্শিতা
খেলাধুলা-বিনোদন
প্রকাশঃ ২০ মে, ২০২৬ ১:২২ অপরাহ্ন
বাংলাদেশ দল ইতিহাস গড়ার অপেক্ষায় ছিল, দরকার ছিল শুধু শেষ ধাক্কাটা। সেই কাজটাই করলেন তাইজুল ইসলাম। তার বলে খুররম শাহজাদের ক্যাচ বাউন্ডারি লাইনে তালুবন্দী করেন তানজিদ হাসান তামিম, আর সঙ্গে সঙ্গেই উল্লাসে ভেসে যায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
বুধবার সিলেট টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজ জিতেছে ২-০ ব্যবধানে। এর মাধ্যমে টানা দ্বিতীয়বার টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতেও পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কীর্তি গড়ল বাংলাদেশ। নিজেদের টেস্ট ইতিহাসেও এটি বিশেষ এক অর্জন। জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের দেখা পেল টাইগাররা।
এই জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। প্রতিযোগিতার অনেক পথ এখনও বাকি থাকলেও আপাতত ইংল্যান্ড ও ভারতের ওপরে অবস্থান করার আনন্দ উপভোগ করতে পারবে লাল-সবুজের প্রতিনিধিরা।
শেষ দিনের শুরু থেকেই জয়ের আভাস ছিল বাংলাদেশের দিকে। তবে বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় অপেক্ষাও দীর্ঘ হয়। দিনের প্রথম ঘণ্টায় মোহাম্মদ রিজওয়ান ও সাজিদ খান বাংলাদেশের হতাশা বাড়ান। আলগা বল থেকে রান আসে, হাতছাড়া হয় কয়েকটি সুযোগও।
তবে পানির বিরতির পর বদলে যায় দৃশ্যপট। নতুন উদ্যমে ফিরে এসে দ্রুত ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান শেষ পর্যন্ত গুটিয়ে যায় ৩৫৮ রানে।
৭ উইকেটে ৩১৬ রান নিয়ে দিন শুরু করা পাকিস্তান অষ্টম উইকেটে আরও ৪২ রান যোগ করে। রিজওয়ান ও সাজিদের জুটি যখন বাংলাদেশের চিন্তার কারণ হয়ে উঠছিল, তখনই আঘাত হানেন তাইজুল। তার বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজিদ।
পরের ওভারেই শরিফুল ইসলামের বলে বিদায় নেন সেঞ্চুরির খুব কাছে থাকা রিজওয়ান। গালিতে মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরতেই উল্লাসে মেতে ওঠে স্বাগতিকরা। এরপর বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।
শেষ পর্যন্ত ৬ উইকেট শিকার করে পাকিস্তানের দ্বিতীয় ইনিংস গুটিয়ে দেন তাইজুল ইসলাম। তার দুর্দান্ত বোলিংয়েই স্মরণীয় এক জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বাংলাদেশ বনাম পাকিস্তান, বাংলাদেশ পাকিস্তান টেস্ট সিরিজ, সিলেট টেস্ট, বাংলাদেশ হোয়াইটওয়াশ পাকিস্তান