মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ে সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির শিখন আড্ডা
দৈনন্দিন
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
মাল্টিমিডিয়া সাংবাদিকতা নিয়ে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে শিখন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে) রাত ৮টায় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত আড্ডায় মাল্টিমিডিয়া সাংবাদিকতার অভিজ্ঞতা বিনিময় করেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম।
আড্ডায় মোবাইল সাংবাদিকতা, সোর্সের নিরাপত্তা, নীতি নৈতিকতাসহ প্রযুক্তি নির্ভর সাংবাদিকতা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন এই সাংবাতিক। এসময় সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন মাল্টিমিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামীমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসীম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রানার টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আ স ম মাসুম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার হিমাদ্রী শেখর ভদ্র, কালবেলার প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটির সদস্য এ কে কুদরত পাশা, বাসসের জেলা প্রতিনিধি ও রিপোটার্স ইউনিটি সদস্য আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সস্পাদক ও এসএ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, সদস্য ও বৈশাখি টিভির প্রতিনিধি কর্ণবাবু দাস, দৈনিক বণিক বার্তার প্রতিনিধি ও সদস্য আল আমিন, ইউনিটির সদস্য ও বাংলা টিভির প্রতিনিধি ফোয়াদ মনি প্রমুখ।
আলোচক আ স ম মাসুম বলেন, সাংবাদিকতার সংজ্ঞা বদলে গেছে। এখন প্রযুক্তিই সাংবাদিকতা নিয়ন্ত্রণ করছে। তবে নীতি নৈতিকতা মেনে, সোর্সের সুরক্ষা দিয়ে যথাসমযে সঠিক কাজটিই করতে হবে। স্ক্রল বা ভাইরালের পিছনে না ছুটে কমিউনিটি নিউজের দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বর্তমান সময়ের সাংবাদিকতায় ডিজিটাল প্ল্যাটফর্মের গুরুত্ব, ভিডিও স্টোরিটেলিং, তথ্য যাচাই এবং মাঠপর্যায়ের রিপোর্টিংয়ের নানা দিক নিয়ে আলোচনা করেন।
মাল্টিমিডিয়া রিপোর্টিং, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটি, শিখন আড্ডা