শাল্লায় প্রাথমিক শিক্ষা পদকে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত ৪ জন
তথ্যপ্রযুক্তি-শিক্ষা
প্রকাশঃ ১৮ মে, ২০২৬ ৭:২২ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ২০২৬ সালের প্রাথমিক শিক্ষা পদকের জন্য চারজন শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত হয়েছেন। রোববার (১৭ মে) উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি পিয়াস চন্দ্র দাস এবং সদস্য সচিব ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন চাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কান্তি সিংহ। শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কানন বালা সরকার।
এছাড়া শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন শান্তিপুর ইসমাইল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সীমান্ত তালুকদার সুমন এবং শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হয়েছেন ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শাহীনুর আক্তার।
একইসঙ্গে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে ঘুঙ্গিয়ারগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশ করে অসীম কান্তি সিংহ বলেন, ‘এতে আমার কর্মস্পৃহা, আনন্দ ও আত্মবিশ্বাস বেড়েছে। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়েও এই অর্জন ধরে রাখতে পারলে আরও ধন্য হব।’
শ্রেষ্ঠ সহকারী শিক্ষক সীমান্ত তালুকদার সুমন বলেন, ‘শ্রেষ্ঠ হওয়ার চেয়ে উত্তম মানুষ হওয়া বেশি গুরুত্বপূর্ণ।” তিনি শাল্লার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।’
শাল্লা, প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক, সুনামগঞ্জ, শিক্ষা সংবাদ