২২ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / পরিবেশ

সোমবার সিলেটে বাতাসের মান ‘ভালো’

নিজস্ব প্রতিনিধি

প্রকাশঃ ২৬ মে, ২০২৫ ২:৫৭ অপরাহ্ন


সিলেট নগরের বায়ুমান বর্তমানে ‘ভালো’ পর্যায়ে রয়েছে। সোমবার (২৬ মে) দুপুর ২টা ৫ মিনিটে পরিবেশ অধিদপ্তরের রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, শহরের বায়ুমান সূচক (AQI) ছিল ৩১, যা ‘ভালো’ হিসেবে শ্রেণিভুক্ত। এই মাত্রায় সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য কোনো উল্লেখযোগ্য ঝুঁকি নেই বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বায়ুদূষণের প্রধান উপাদান হিসেবে এদিনও চিহ্নিত হয়েছে অতি সূক্ষ্ম ধুলিকণা PM2.5। তবে তার পরিমাণ ছিল সহনীয় মাত্রারও নিচে। এদিন PM2.5-এর AQI ছিল ৩১। অন্যদিকে PM10-এর AQI ছিল ২৪, নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO₂) ছিল ২২ এবং কার্বন মনোঅক্সাইড (CO) ছিল ৮, বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৪০ শতাংশ।

পরিবেশ অধিদপ্তর জানায়, সিলেটে ‘CAMS - Sylhet’ পর্যবেক্ষণ কেন্দ্র থেকেও একই মাত্রার বায়ুমান রেকর্ড করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটের তথ‍্যমতে, PM2.5 কণাগুলো ছোট এবং চোখে দেখা যায় না, কিন্তু এটি ফুসফুসে প্রবেশ করে শ্বাসতন্ত্রের জটিলতা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন এর সংস্পর্শে থাকলে হৃদ্‌রোগ ও অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

সিলেট বায়ুমান, সিলেট AQI, সিলেটের পরিবেশ মান, সিলেটের বাতাসের মান, সিলেট বায়ুদূষণ, PM2.5 AQI সিলেট, পরিবেশ অধিদপ্তর সিলেট, সিলেট আবহাওয়া, বায়ু দূষণ রিপোর্ট সিলেট

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ