১৫ মে ২০২৬

দৈনন্দিন

মন্ত্রী হবার পর প্রথমবার ট্রেনে করে সিলেটে আসছেন আরিফুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১৪ মে, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন


দুই দিনের সফরে শুক্রবার সকালে সিলেটে আসছেন প্রবাসীকল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মন্ত্রী হওয়ার পর এবারই প্রথম তিনি ট্রেনে করে নিজ নির্বাচনী এলাকা সিলেট-৪ আসনে আসছেন।


সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে সিলেটের উদ্দেশে রওনা দেবেন মন্ত্রী। শুক্রবার সকালে তার সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছানোর কথা রয়েছে। ওই দিন তিনি নিজ বাসায় অবস্থান করবেন।


শনিবার (১৬ মে) তিনি তার নির্বাচনী এলাকায় একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।


কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন। এরপর দুপুর ১২টায় পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ থেকে সাকেরপকের খাল ভরাং পর্যন্ত পুনঃখনন কাজের উদ্বোধন।


বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১নং নিজ পাট ইউনিয়নের ৭নং ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।


সফর শেষে মন্ত্রীর ঢাকায় বিমানযোগে ফেরার কথা রয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

প্রবাসীকল্যাণ মন্ত্রী, আরিফুল হক চৌধুরী, সিলেট সফর, সিলেট-৪ আসন, উন্নয়ন প্রকল্প, ট্রেন, বাংলাদেশ রেলওয়ে

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ