১২ মে ২০২৬

দৈনন্দিন

কুলাউড়ায় কোয়ারি থেকে অবৈধভাবে সিলিকা বালু বিক্রির অভিযোগ

প্রতিনিধি, কুলাউড়া, মৌলভীবাজার

প্রকাশঃ ১২ মে, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ন


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় চারটি সিলিকা বালুর কোয়ারি থেকে অবাধে ও অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ মে) কুলাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সিলিকা বালুর কোয়ারির পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়।

 

স্থানীয়দের মতে, এসব বালু মহাল নিয়মিত ইজারা দেওয়া হলে সরকার প্রতি বছর লাখ লাখ টাকা রাজস্ব আয় করতে পারত। তবে চারটি মহালের মধ্যে দুটি নিয়ে বর্তমানে মামলা চলমান রয়েছে।

 

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারি কমিশনার (ভুমি) মো: আনিসুল ইসলাম, বাংলাদেশ খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) সহকারী পরিচালক (ভূ-পদার্থ) মোঃ মাসুক-উন-নবী, কনসালটেন্ট মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম সুইট, হাজিপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর আহমদ, ভাটেরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম পাখি, ব্রাহ্মণবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম প্রমুখ।

 

সভায় প্রকল্পের কনসালটেন্ট ফাহিম উদ্দিন একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।

 

সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলায় মোট ৫২টি সিলিকা বালুর কোয়ারি রয়েছে । কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নে দেওছড়া, বোবাছড়া, ঘাগড়াছড়া ও বড়ছড়া কোয়ারি অন্যতম। কোয়ারিগুলো বন্ধ থাকায় রাতের আধারে বালু পাচার হচ্ছে। এতে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। 

 

সভায় সরকারি নীতিমালা ও পরিবেশগত প্রভাব বিবেচনা করে কোয়ারিগুলো ইজারা দিতে সবাই একমত পোষণ করেন।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

কুলাউড়া সিলিকা বালু, মৌলভীবাজার কোয়ারি, অবৈধ বালু উত্তোলন, সিলিকা বালু পাচার, কুলাউড়া খবর

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ