পরিবেশ বিনষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না: হুমায়ুন কবির
দৈনন্দিন
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ৮:৪১ অপরাহ্ন
বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পান না। সরকারও নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
হুমায়ন কবির বলেন, ‘কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে এখন আর ভয় দেখানোর সুযোগ নেই। যেখানে আমাদের কথা বলা দরকার, আমরা কথা বলবো।’
তিনি বলেন, ‘ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের আমলে যেভাবে সীমান্তে মানুষকে গুলি করে হত্যা বা কাঁটাতারে ঝুলিয়ে রাখার মতো ঘটনা আমরা দেখেছি, তা আর হবে না। বাংলাদেশ সেই গোলামির বাংলাদেশ না যে, বসে দেখবে। কী করতে হবে, সে বিষয়ে এ দেশের পরিকল্পনা আছে।’
এর আগে সোমবার সকালে হাওড়ায় রাজ্য সচিবালয়ে নতুন সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেবে পশ্চিমবঙ্গের বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকার।
প্রতিবেশী দেশগুলোকে অবশ্যই আঞ্চলিক শান্তি বজায় রাখতে হবে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, আমরা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপ চাই। ‘ভারসাম্যমূলক একটি জায়গায় থাকতে চাই। চ্যালেঞ্জ অবশ্যই আছে এবং থাকবেই। যেমন দেড় হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসী শেখ হাসিনা এখন ভারতে, আশ্রয়ে। তিনি যেন বাংলাদেশে কোনো সন্ত্রাস না করতে পারে, সে বিষয়টি আমরা ভারত সরকারকে বলেছি এবং তার প্রতিশ্রুতি দিয়েছে ভারত সরকার।’
এ ছাড়া সাম্প্রতিক চীন সফর সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তা নিয়ে আলোচনায় ভালো অগ্রগতি ও চীনের এক্সিম ব্যাংক অর্থায়নে আগ্রহ প্রকাশ করেছে বলে উল্লেখ করেন হুমায়ুন কবির।
পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা, হুমায়ন কবির, ভারত, কাঁটাতার