সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পুলিশকে প্রধানমন্ত্রীর নির্দেশ
দেশজুড়ে
প্রকাশঃ ১১ মে, ২০২৬ ১২:৩৩ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন বহাল রেখেছেন দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।
সোমবার (১১ মে) বিচারপতি মো. আশফাকুল ইসলাম–এর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার সুমনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম. লিটন আহমেদ।
এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর গভীর রাতে রাজধানীর মিরপুর-৬ এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের কিছুক্ষণ আগে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমি পুলিশের সঙ্গে যাচ্ছি। দেখা হবে আদালতে। দোয়া করবেন সবাই।”
সাবেক এই স্বতন্ত্র সংসদ সদস্যের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানা এবং হবিগঞ্জে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে মিরপুর থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলায় তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট তাকে জামিন দিয়ে একটি রুল জারি করেন।
তবে ওই জামিনাদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে বিষয়টি শুনানির জন্য আসে। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন।
মামলার এজাহার অনুযায়ী, গত বছরের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন যুবদল নেতা ও ‘বাঙালিয়ানা ভোজ’-এর বাবুর্চি হৃদয় মিয়া। সে সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে তার ডান পায়ে গুলি লাগে বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তারের পর পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল।
ব্যারিস্টার সুমন, আপিল বিভাগ, জামিন বহাল, মিরপুর মামলা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন