বিশ্বনাথে পুলিশ সপ্তাহের উদ্বোধন, গাড়ি জব্দ
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ১০:৩৪ অপরাহ্ন
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ মে) ৩টায় বিশ্বনাথ পৌর এলাকায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমানের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়। এসময় ৫টি গাড়ি জব্দ করা হয়। এদিকে র্যালি চলাকালে ৩টা মোটরসাইকেল, ২টা পিকাপ, ৩টা সিএনজিচালিত অটোরিকশা ও একটি কারসহ ৯টা গাড়ীর উপর অনলাইনে ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন বিশ্বনাথ থানার তদন্ত কর্মকর্তা (ওসি) এবং বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মসূচির শেষে থানা ভবনে সাংবাদিকদের কাছে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ্বনাথ থানার ওসি গাজী মাহবুবুর রহমান জানান, পুলিশ সপ্তাহ উপলক্ষে সারা সপ্তাহব্যাপী সচেতনতামূলক কার্যক্রম, বিশেষ টহল, জনসেবামূলক উদ্যোগ ও নিরাপত্তামূলক অভিযান পরিচালনা হচ্ছে। তিনি বলেন, পুলিশ সপ্তাহ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
বিশ্বনাথ, পুলিশ সপ্তাহ, গাড়ি জব্দ, সিলেট