বিশ্বনাথে পুলিশ সপ্তাহের উদ্বোধন, গাড়ি জব্দ
দৈনন্দিন
প্রকাশঃ ১০ মে, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে আরও এক কিশোর চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ওই কিশোরের নাম তাহসিন আহমদ (১৪)। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের তফাজ্জল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা-বাগানের গেটসংলগ্ন এলাকায় সিলেটগামী একটি গাড়ির সঙ্গে হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তাহসিন আহমদ ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেলে থাকা একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে তাহের আহমদ (১৫) আরেক কিশোর গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের সহায়তায় মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক করা হয়েছে।
জৈন্তাপুর সড়ক দুর্ঘটনা, মোটরসাইকেল দুর্ঘটনা, তাহসিন আহমদ, তামাবিল মহাসড়ক, সিলেট খবর