কুলাউড়ায় কালভার্টের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার
দৈনন্দিন
প্রকাশঃ ৯ মে, ২০২৬ ৬:১৫ অপরাহ্ন
সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট থেকে উদ্ধার করা প্রায় দুই শতাধিক প্লাস্টিকের অবৈধ মাছ ধরার ফাঁদ পুড়িয়ে ধ্বংস করেছেন পরিবেশবাদী ও স্থানীয় গ্রামবাসী। শনিবার (৯ মে) বিকেলে রাতারগুল মাঝের ঘাট এলাকায় এসব ফাঁদে আগুন দেওয়া হয়।
স্থানীয়ভাবে ‘ইছাকুইন’ নামে পরিচিত প্লাস্টিকের এসব ফাঁদ চোরা শিকারীরা জলাবনে ফেলে রাখে। এতে মাছের পোনা, ছোট চিংড়ি, কাঁকড়া, ব্যাঙ, সাপসহ বিভিন্ন জলজ প্রাণ আটকা পড়ে মারা যায়। এ ধরনের ফাঁদ রাতারগুলের জীববৈচিত্র্যের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
পরিবেশবাদী সংগঠন ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা)–এর সদস্য এবং রাতারগুল গ্রামের বাসিন্দাদের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এসব ফাঁদ উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বাসিন্দা সোনা মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, ধরিত্রীর রক্ষায় আমরা (ধরা)–এর সিলেট শাখার সভাপতি মোস্তফা শাহ জামাল চৌধুরী (বাহার), সদস্যসচিব আব্দুল করিম কিম, পরিবেশ ঐতিহ্য সংরক্ষণ ট্রাস্ট–এর ট্রাস্টি ও সুপ্রিম কোর্টের আইনজীবী গোলাম সোবহান চৌধুরী, পরিবেশকর্মী নাহিদ পারভেজ বাবু এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আমির আলী, আরব আলী, ফখরুল ইসলাম, মিনহাজ উদ্দিন ও দুলু মিয়াসহ অনেকে।
সিলেট, রাতারগুল, মাছ ধরার ফাঁদ