মঙ্গলবার সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা
রাজনীতি
প্রকাশঃ ৪ মে, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
অতিবৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দিতে মঙ্গলবার (৫ মে) সুনামগঞ্জে আসছেন দুই মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়) রাশেদ আল মাহমুদ তিতুমীর সুনামগঞ্জে আসবেন। এছড়াও সফরে তাদের সঙ্গে অংশ নেবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচীব এ বি এম আব্দুস সাত্তার।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকা হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন তাঁরা। পরে বেলা ১১টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে পৌঁছে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।
এ ছাড়া দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলায় গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করবেন তারা।
সুনামগঞ্জ সফর, মন্ত্রী আগমন, কৃষক সহায়তা, ত্রাণ বিতরণ, জলাবদ্ধতা