কদমতলীতে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস চালকের সহকারীর মৃত্যু
সিলেটজুড়ে
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৬:০৬ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষে আহত হেল্পারের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রিপন আহমদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের বাসিন্দা। তিনি একটি যাত্রীবাহী বাসের হেল্পার হিসেবে কাজ করতেন।
রিপনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান।
তিনি বলেন, সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রিপন। আজ সকালে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট–জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস ও মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল কদমতলী বাস টার্মিনালে শ্রমিকদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা রিপন আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর তার মৃত্যু হল।
সিলেটের দক্ষিণ সুরমা, কদমতলী, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পরিবহন শ্রমিক, সংঘর্ষ, হেল্পারের মৃত্যু