কৃষক বাঁচলে বাঁচবে দেশ: তারেক রহমান
রাজনীতি
প্রকাশঃ ২ মে, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন
কৃষকদের স্বাবলম্বী করতে কৃষক কার্ড চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং কৃষি উৎপাদন কার্যক্রম আরও সহজ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে বাসিয়া নদী পূণঃখনন কাজ উদ্বোধন শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই কৃষকবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই কৃষকদের সহায়তা ও কৃষি খাতকে শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, কৃষক কার্ড চালুর মাধ্যমে কৃষকদের সরকারি সহায়তা প্রক্রিয়া আরও সহজ ও স্বচ্ছ হবে। এতে কৃষকেরা উৎপাদন কাজে আরও বেশি উপকৃত হবেন এবং দেশের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।
তিনি আরও বলেন, কৃষি খাত দেশের অর্থনীতির মূল ভিত্তি। কৃষকদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করা না গেলে খাদ্য নিরাপত্তা টেকসই করা সম্ভব নয়।
প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই নীতিকে সামনে রেখে সরকার কৃষকদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।
কৃষক, কৃষক কার্ড, কৃষকবান্ধব, খাদ্য নিরাপত্তা, প্রধানমন্ত্রী তারেক রহমান