২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিনিধি, জকিগঞ্জ, সিলেট

প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ৪:২৯ অপরাহ্ন


সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওহিদ আহমদ (১৭) নামের এক এসএসসি ফলপ্রার্থী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত ওহিদ আহমদ ঈদগাহ বাজার উচ্চবিদ্যালয় থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তিনি জকিগঞ্জ উপজেলার খলাছড়া ইউনিয়নের পশ্চিম লোহারমহল গ্রামের বাসিন্দা এবং জকিগঞ্জ সাবরেজিস্ট্রার অফিসের আতাউর রহমান মুহুরির ছেলে।

শুক্রবার (২৩ মে) রাতে নিজ বাড়িতে অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওহিদের আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জকিগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী মৃত্যু, সিলেট দুর্ঘটনা সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ