২৯ এপ্রিল ২০২৬

প্রাণ-প্রকৃতি-পরিবেশ / দুর্যোগ

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮৫৫ ঘর, ত্রাণ বরাদ্দ

প্রতিনিধি, মৌলভীবাজার

প্রকাশঃ ২৯ এপ্রিল, ২০২৬ ৭:১০ অপরাহ্ন


গত দুই দিনের টানা কালবৈশাখী ঝড়ে মৌলভীবাজার জেলার সাত উপজেলায় ৮৫৫টি কাঁচা ও আধাপাকা ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে। 


একই সঙ্গে ঝড়ের তাণ্ডবে অসংখ্য গাছ ও বাঁশঝাড় উপড়ে পড়েছে। এতে বিভিন্ন এলাকায় স্বাভাবিক চলাচল বাঁধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে। 

 

এদিকে তাৎক্ষণিকভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তার জন্য ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বুধবার (২৯ এপ্রিল) জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৬ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত জেলায় কয়েকদফা কালবৈশাখী ঝড় আঘাত হানে। এতে কমলগঞ্জ, রাজনগর, শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী, বড়লেখা ও মৌলভীবাজার সদর উপজেলায় অনেক কাঁচা ও আধাপাকা ঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। 

 

এছাড়া সংশ্লিষ্ট জন প্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রকল্প কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা প্রস্তুত করেছেন বলেও জানিয়েছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়। 

 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, কালবৈশাখী ঝড়ে জেলায় প্রাথমিক অবস্থায় ৮৫৫টি ক্ষতিগ্রস্ত ঘরের তালিকা করা হয়েছে। এসব ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণের জন্য ১০০ টন চাল ও ৩ লাখ ৬০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 


শেয়ার করুনঃ

প্রাণ-প্রকৃতি-পরিবেশ থেকে আরো পড়ুন

মৌলভীবাজার কালবৈশাখী, ঘর ক্ষতি, ত্রাণ সহায়তা, ঝড়ের ক্ষয়ক্ষতি, বাংলাদেশ আবহাওয়া

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ