সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ১২:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়কে চলমান সংস্কারকাজে বিদ্যুৎ খুঁটি অপসারণ না করেই সড়ক উঁচুকরণ ও প্রশস্তকরণ করা হচ্ছে। এতে একদিকে যেমন সড়ক সংকীর্ণ থাকছে, তেমনি ঘটছে দুর্ঘটনা। এই পরিস্থিতিতে দ্রুত এসব খুঁটি সরানোর দাবি জানিয়েছেন সচেতন পথচারী ও চালকেরা।
পৌর শহরের ডিএস রোড, পৌরসভা ভবনের সামনে, পুরাতন সার্কিট হাউস, উকিলপাড়া, আলীমাবাগ, পাইওনিয়ার ডায়াগনস্টিক সেন্টার, কাজির পয়েন্ট, ষোলঘর পুরাতন জামে মসজিদ, বাঁধনপাড়া, কলোনী সড়ক, মোহাম্মদপুর, হাছননগর, হোসেন বখত চত্বর, বিহারী পয়েন্টসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভাগের খুঁটির পাশাপাশি রয়েছে অপ্রয়োজনীয় ও পরিত্যক্ত টিএন্ডটির খুঁটিও। এসব খুঁটি সড়কের মাঝখানে কিংবা পাশে রয়ে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
পথচারী আব্দুর রশীদ বলেন, ‘সড়কের উপর দিয়ে যানবাহন চললেও মাঝখানে খুঁটি থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। খুঁটিগুলো দ্রুত সরানো দরকার।’
আরেক পথচারী শাহীনুর রহমান বলেন, ‘খুঁটি রেখে উন্নয়ন কাজ করলে সেটা যেমন খারাপ দেখায়, তেমনি সাধারণ মানুষও দুর্ভোগে পড়ে। খুঁটি অপসারণ না করে কাজ করাটা একেবারেই অদূরদর্শী সিদ্ধান্ত।’
পথচারী রজব উদ্দিন বলেন, ‘সংস্কারের আগে খুঁটি না সরালে পরে যদি শুধু কেটে নেওয়া হয়, তাহলে গোড়ার অংশ থেকে যাবে, যা স্থায়ী সমস্যা তৈরি করবে।’
অটোরিকশা যাত্রী সুজিত বর্মণ বলেন, ‘উকিলপাড়া যেতে আগে ভাড়া লাগত ৫ টাকা, এখন ঘুরে যেতে হচ্ছে, তাই ভাড়া ১০ টাকা দিতে হয়। খুঁটি সরিয়ে দিলে রাস্তা হবে সোজা ও নিরাপদ।’
চালক রায়মোহন ঘোষ বলেন, ‘সড়কে খুঁটি রেখে উন্নয়নকাজ করলে দুর্ঘটনা হবেই। খুঁটিগুলো এখনই সরানো দরকার।’
এ বিষয়ে সুনামগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পাল বলেন, ‘শহরজুড়ে অনেক অপ্রয়োজনীয় খুঁটি রয়েছে। সড়ক সংস্কারের পর এসব খুঁটি অপসারণ করবে বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়েছে।’
সুনামগঞ্জ সড়ক সংস্কার, বিদ্যুৎ খুঁটি সমস্যা, পৌর শহরের উন্নয়নকাজ, সড়কে দুর্ঘটনার ঝুঁকি,