২০ এপ্রিল ২০২৬

দৈনন্দিন / মৃত‍্যু

জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ২৪ মে, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুরে আম গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সাহাব উদ্দিন (৫২) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের বুরাইয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। সাহাব উদ্দিন ওই গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটছিলেন সাহাব উদ্দিন। এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডালের সঙ্গে জড়িয়ে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে গিয়ে তাঁর গায়ে পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

জগন্নাথপুর বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু, সাহাব উদ্দিন দুর্ঘটনা, সুনামগঞ্জ দুর্ঘটনা সংবাদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ