হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা
অপরাধ-বিচার
প্রকাশঃ ২৭ এপ্রিল, ২০২৬ ১:৪৮ অপরাহ্ন
সিলেট মেট্রোপলিটন পুলিশ ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোট ৬৮ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে ট্রাফিক বিভাগ ১২০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে মেট্রোপলিটন পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি ৮ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ৫ জন এবং মাদক ব্যবসায়ী ৪ জন। এ ছাড়া মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেপ্তার করা হয়েছে ৫১ জনকে। অভিযানে মাদকদ্রব্য হিসেবে উদ্ধার হয়েছে ২৫ পিস ইয়াবা ও ১৪ বোতল বিদেশি মদ। চোরাচালান হিসেবে জব্দ করা হয়েছে ১ হাজার ২০০ পিস কিটক্যাট এবং ৪৫০ পিস ভারতীয় মেন্টোস চকলেট।
এদিকে ট্রাফিক বিভাগের অভিযানে ৫৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা এবং ৬৬টি যানবাহন জব্দ করা হয়। মামলা হওয়া যানবাহনের মধ্যে রয়েছে মোটরসাইকেল ২৫টি, সিএনজিচালিত অটোরিকশা ১৫টি, প্রাইভেট কার ৭টি এবং বাস ও ট্রাক একটি করে। জব্দ যানবাহনের মধ্যে সবচেয়ে বেশি মোটরসাইকেল ৩৮টি। এর পাশাপাশি সিএনজি ২২টিও জব্দ করা হয়।
পরদিন ২৭ এপ্রিল ভোররাত থেকে সকাল আটটা পর্যন্ত আট ঘণ্টার পৃথক অভিযানে আরও ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। এঁদের মধ্যে মাদকসেবী ৮ জন, সন্দেহজনক ব্যক্তি ১২ জন, নিয়মিত মামলার আসামি ৩ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১ জন এবং ছিনতাইকারী ১ জন রয়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম গ্রেপ্তারকৃত সবাইকে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে। মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সিলেট, মেট্রোপলিটন পুলিশ,যানবাহন, আটক