২৬ এপ্রিল ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি

দিরাইয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরিতে পরামর্শ সভা

প্রতিনিধি, দিরাই, সুনামচগঞ্জ 

প্রকাশঃ ২৬ এপ্রিল, ২০২৬ ৮:৩৫ অপরাহ্ন


সুনামগঞ্জের দিরাইয়ে সামাজিক দায়বদ্ধতা তৈরিতে উপজেলা পর্যায়ে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নমূলক বেসরকারি সংস্থা ‘সুশীলন’র আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় রোববার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় এসবিসি প্রকল্প সমন্বয়কারী শেখ তারিকুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজিব সরকার। 

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শংকর চন্দ্র দাস, আবাসিক মেডিকেল কর্মকর্তা প্রশান্ত দাস তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন চন্দ্র দাস, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাবলু, সরমঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল এবং সাংবাদিক প্রশান্ত সাগর দাস।

 

অনুষ্ঠানে এসবিসি প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. আলমগীর মিয়া মা, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য এবং টিকাদান কার্যক্রমে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি প্রকল্পের আওতায় এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা ও প্রত্যাশিত ফলাফলও উপস্থাপন করেন।

 

সভায় বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা জোরদার করতে স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে মা ও শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কার্যকর কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।


শেয়ার করুনঃ

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরো পড়ুন

দিরাই সভা, সামাজিক দায়বদ্ধতা, ইউনিসেফ বাংলাদেশ, সুশীলন প্রকল্প, মা ও শিশু স্বাস্থ্য

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ