১৯ এপ্রিল ২০২৬

দৈনন্দিন

জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

প্রতিনিধি, জগন্নাথপুর, সুনামগঞ্জ

প্রকাশঃ ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ন


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) বিকেল ২টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক শিক্ষার্থী দিলোয়ার হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আবুল হোসেন। তার ব্যক্তিগত অর্থায়নেই শতবর্ষ উদযাপন আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর-শান্তিগঞ্জ (সুনামগঞ্জ-৩) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভূমিদাতা ভারত রায়ের নাতি সুধাংশু শেখর বাচ্চু। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মনোরঞ্জন তালুকদার, সাবেক শিক্ষক সায়াদ আলী, সাবেক শিক্ষার্থী ও আদালতের পিপি অ্যাডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল, অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কৃতি ফুটবলার সালাউদ্দিন আহমেদসহ আরও অনেকে।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মির্জা মাসুদ সালেহ এবং গীতাপাঠ করেন পীযুষ কান্তি রায় কালা।

 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ নূর আহমেদ, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা এম এ কাদিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

 

জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি।


শেয়ার করুনঃ

দৈনন্দিন থেকে আরো পড়ুন

স্বরূপ চন্দ্র বিদ্যালয়, জগন্নাথপুর, শতবর্ষ উদযাপন, সুনামগঞ্জ, কয়ছর আহমেদ

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ