১০ জুন ২০২৬

যাপিতজীবন / স্বাস্থ্য

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশঃ ১১ এপ্রিল, ২০২৬ ১১:১২ পূর্বাহ্ন


সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়। 


শনিবার (১১ এপ্রিল) সকালে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এ নিয়ে চলতি মাসেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। যাদের প্রত্যেকের বয়স এক বছরেরও কম। 


স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের হাম রোগ শনাক্ত হয়েছে। একই সময়ে ৭ মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়।  


প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের শরীরে ল্যাব কনফার্ম হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেটে ১০ জন।


এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৩ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৫ জন এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা হাসপাতালে ১জন। 


বর্তমানে বিভাগজুড়ে বিভিন্ন হাসপাতালে মোট ১০১ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।


শেয়ার করুনঃ

যাপিতজীবন থেকে আরো পড়ুন

সিলেট, হাম, মৃত্যু

আরো পড়ুনঃ

আরো পড়ুনঃ