মৌলভীবাজারে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন
দৈনন্দিন
প্রকাশঃ ২২ মে, ২০২৫ ৮:২৫ অপরাহ্ন
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের সদস্য জোনায়েদ আহমদ আল আমীনের মা হেলেনা বেগম। তিনি শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ গ্রামের বাসিন্দা।
(২২ মে) বৃহস্পতিবার দুপরে শান্তিগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে হেলেনা বেগম বলেন, আমার বাবার বাড়ি শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক গ্রামে এবং স্বামীর বাড়ি একই উপজেলার গণিগঞ্জ এলাকায়। গত বুধবার (১৪ মে) দুপুরে শিমুলবাঁক গ্রামে হাজি মোহাম্মদ আজাহার আলী ও তার ছেলে শাহীনুর রহমান শাহীন, আকিক মিয়া, মাসুদ মিয়ার আমার মা জোৎস্না বেগমের বৈশাখী ধানের খলায় থাকা ধান লুটপাট করে নেন। তখন মা জোৎস্না বেগম ও তার বোন হেনা বেগমকে অভিযুক্ত ব্যক্তিরা মারপিট করে। খবর পেয়ে পুলিশ সদস্য জুনাইদ আহমদ আল আমীন শিমুলবাঁক গ্রামে গেলে ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, তার ভাই আকিক মিয়া, মাসুদ মিয়া ও তাদের পিতা মোহাম্মদ আজাহার আলী পুলিশ সদস্য জুনাইদ মিয়াকে দেখে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় বৈশাখী খলার আশপাশে অনেক লোকজন ছিল এবং তাদের মোবাইলে উক্ত গালিগালাজের ভিডিও ধারণ করে রাখে। একপর্যায়ে জুনাইদ আহমদ আল আমীন প্রতিবাদ করে শিমুলবাঁক গ্রাম থেকে গণিগঞ্জ গ্রামে চলে আসে।
তিনি আরো বলেন, অভিযুক্তরা আমার পরিবারের মানহানি ও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এবং আমার ছেলে পুলিশ সদস্যের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছেড়ে মিথ্যা অপবাদ ও অপপ্রচার করছে। যা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক অপবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানূগত ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাই।
সংবাদ সম্মেলনে শান্তিগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ছাড়াও জোনায়েদ আহমদ আল আমীনের বাবা ফখরুল ইসলাম ও চাচাতো ভাই হোসাঈন আহমদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ‘পুলিশ কনস্টেবলের উপর অভিযোগ: উষ্কে দিয়ে ভিডিও ধারণ করে বৃদ্ধের মানহানি’ শিরোনামে চলতি মাসের ১৫ ও ১৬ তারিখ একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে পুলিশ সদস্য জোনায়েদ আহমদ আল আমীনের মায়ের।
জোনায়েদ আহমদ আল আমীন, হেলেনা বেগম, শান্তিগঞ্জ সংবাদ সম্মেলন, রাজশাহী রেঞ্জ পুলিশ