সিলেটে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
দৈনন্দিন
প্রকাশঃ ২২ মে, ২০২৫ ৬:৫৫ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজারে মালবাহী ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে সায়েম আহমদ (২০) নামে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুর ২টার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা সেতুর এপ্রোচ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সায়েম আহমদ উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের এনাম উদ্দিনের বড় ছেলে। তিনি সৈয়দ নবীব আলী কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুর দেড়টার দিকে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের শেওলা সেতু এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখমুখী সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই নিহত হন সায়েম এবং তাঁর সঙ্গে থাকা আরো এক সহপাঠী গুরুতর আহত হন। তাৎক্ষনিক তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে বিয়ানীবাজার থানা পুলিশ। এ সময় ট্রাক জব্দ করলেও চালক ও তার সহকারি পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাকটি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালের পাঠানো হয়েছে।
সড়ক দুর্ঘটনা, বিয়ানীবাজার, সিলেট